images

সারাদেশ

গাইবান্ধায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আশরাফুল আলম নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আশরাফুল আলম পলাশবাড়ি উপজেলার ভেলকূপার বাসিন্দা ও রংপুরের পীরগঞ্জ থানার কনস্টেবল পদে চাকরিরত ছিলেন।

আরও পড়ুন

চৌগাছায় বাসের ধাক্কায় মোটরসাইকেল নিহত ২

স্থানীয়রা জানায়, ওই সময় একটি অটোরিকশা দ্রুত গতিতে যাচ্ছিল। এরই মধ্যে অপরদিকে থেকে আসা আশরাফুল আলমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস