জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর চৌগাছা সড়কের জগহাটি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা মারা গেছে।
নিহতরা হলেন- মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে যশোর শহরে যাচ্ছিলো। পথিমধ্যে তারা জগহাটি নামক স্থানে পৌঁছালে সামনে থেকে যাওয়া একটি বাস তাদের ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়। ফাঁকা জায়গা হওয়ায় ঘাতক বাসটি পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, সঠিকভাবে কেউ বলতে পারছে না কীভাবে দুঘটানটি ঘটেছে। খবর পেয়েই আমরা হাজির হয়ে লাশ উদ্ধার ও নিহতদের পরিচয় শনাক্ত কাজ শুরু করি।
নিহত দু’যুবকের বাড়ি মহেশপুর উপজেলার আলিসা গ্রামে বলে আমরা জানতে পেরেছি। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
প্রতিনিধি/ এজে