images

সারাদেশ

মানিকগঞ্জে মেছো বাঘ উদ্ধারের পর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আহত একটি মেছো বাঘ উদ্ধারের পরে মারা গেছে। পরে বন-কর্মকর্তা স্থানীয় লোকজন নিয়ে বাঘটিকে মাটিতে পুঁতে রাখেন।  

শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রাম থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে বন-কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার (দায়িত্বপ্রাপ্ত) বন-কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

IMG-20251129-WA0015

স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে সরফদিনগর গ্রামের বাসিন্দা আওলাদ হোসেনের বাড়িার পুকুরে পাড় দিয়ে মেছো বাঘাটিকে ঝিঁমিয়ে ঝিঁমিয়ে হাঁটতে দেখেন বাড়ির লোকজন। পরে আসে পাশের লোকজনকে ডেকে এনে জাল দিয়ে ঘেরাও করে বাঘটিকে আটক করে স্থানীয়রা। পরে গ্রামবাসী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।

আরও পড়ুন

সেন্টমার্টিনে কুকুর নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ

এ বিষয়ে আওলাদ হোসেন জানান, সকালে বাঘটিকে আমাদের বাড়ির নিচে পুকুর পাড়ে দেখা যায়। পরে জাল দিয়ে আটক করা হয়। উদ্ধারের কিছুক্ষণের মধ্যে বাঘটি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পরে। তবে কেউ বাঘটিকে আঘাত করেনি। হয়ত আগে থেকেই কোনো কারণে মেছো বাঘটি আহত হয়ে ছিল।

FB_IMG_1764415501754

হরিরামপু্র উপজেলার বন বিভাগের কর্মী মো. মুন্না খান জানান, মেছো বাঘটি উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে দেখতে পায় আহত মেছো বাঘটি আমার আসার আগেই মারা গেছে। পরে মৃত মেছোবাঘটি জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় লোকজন নিয়ে মাটিতে পুঁতে রাখা হয়।

প্রতিনিধি/এসএস