images

সারাদেশ

কামড় দেওয়া রাসেল ভাইপারকে ধরে হাসপাতালে কৃষক

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

রাজবাড়ী জেলার পাংশায় পদ্মা নদীর চর থেকে মো. হেলাল বিশ্বাস নামে এক কৃষক কে সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে নিজেই হাসপাতালে উপস্থিত কৃষক। হাসপাতালে এসে জানতে পারে সাপটির নাম রাসেল ভাইপার।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পদ্মা নদীর চরে ধানের খেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

আহত কৃষক মো. হেলাল বিশ্বাস পাংশার শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন

মেমোরি কার্ডের জন্য পিটিয়ে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

এ বিষয়ে সাপে কাটা ওই রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানের খেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুত উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মো. এবাদত হোসেন জানান, হাসপাতালে একজন সাপেকাটা রোগী সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

প্রতিনিধি/এসএস