Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

পিরোজপুরের অপহরপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ৩টা দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের আলী আক্কাস শেখের ছেলে মো. ফেরদৌস শেখ। তিনি ২০১৯ সাল থেকে পলাতক রয়েছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলে মহামান্য আদালত তার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। র‌্যাব-১০ এর সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ পূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফেরদৌস শেখকে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক হতে গ্রেফতার করেন।

আরও পড়ুন

নোয়াখালীতে বিএনপি নেতার ভাইসহ গ্রেফতার ৪

বরিশাল র‌্যাব-৮, সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারিসহ অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব-৮ কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/এসএস