images

সারাদেশ

সিলেটে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

সিলেটে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে লাক্কাতুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

নিহত মাহফুজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচিশেউড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও ওসমানী হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে একটি প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহত অবস্থায় আটজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাহফুজ নামে এক যুবককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দু’টি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশ। বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/ এমইউ