images

সারাদেশ

হত্যার হুমকি দিয়ে দীর্ঘদিন গৃহবধূকে ধর্ষণ অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামী-সন্তানদের হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা মো. জাবেদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

জাবেদ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের পলাশ মেম্বার বাড়ির ফিরোজ আহম্মদের ছেলে।

গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার।

আরও পড়ুন

কোচিংয়ে প্রেম, পলায়ন ও বিয়ের পর তরুণীর করুণ পরিণতি

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদী উপজেলার কমলদহ বাজারের দক্ষিণ পাশে একটি ঘরে স্বামী-সন্তানসহ বসবাস করে আসছে। গত ৮ মাস ধরে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেছে। সর্বশেষ গত কয়েকদিন পূর্বে ওই নারী ঘরে না থাকার সুবাদে তার ১৩ বছর বয়সি মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনা ভুক্তভোগী পরিবার মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়।

এই বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন বলেন, গ্রেফতার জাবেদ হোসেন যুবদলের কোনো পদে নেই, তবে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো. জাবেদ হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস