images

সারাদেশ

আমাদের আন্দোলন ছিল সুষ্ঠু নির্বাচনের জন্য: বিএনপি নেতা আনু

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

নাটোর-৩ সিংড়া আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, দীর্ঘ ১৬ বছর আমাদের আন্দোলন ছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। কোনো দলের বিরুদ্ধে ছিল না।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার চৌগ্রাম ইউনিয়নে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম আনু বলেন, দীর্ঘ ১৬ বছর নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। কোনো দলের বিরুদ্ধে আমাদের এ আন্দোলন ছিল না। তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে সংগ্রাম করেছিলাম। আমাদের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন রাষ্ট্র পেয়েছি। এখনও একটি গোষ্ঠী দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির সুনাম নষ্ট করতে অনেকে দলের নাম ভাঙিয়ে বিভ্রান্ত করছে। দেশের ছাত্র-জনতা আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের এ রক্ত বৃথা যেতে দেব না।

আরও পড়ুন

ধানের শীষের প্রচারণা তৃণমূলেই জনপ্রিয়তার ঢেউ তুলেছে: মান্নান

বিএনপির নেতা আনু আরও বলেন, আমার নেতা তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে সামনে রাষ্ট্র পরিচালনা করতে চাই। যেখানে রাষ্ট্রের সবকিছু রয়েছে। আমরা সবাই মিলে নতুনভাবে সিংড়াকে গড়তে চাই। আমরা হিংসার রাজনীতি করতে চাই না। আপনারা সবাই ধানের শীষের পক্ষে কাজ করুন। দেশের উন্নয়নে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করতে হবে।

স্থানীয় বিএনপির নেতা মো. আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্যে দেন- সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও ভিপি অ্যাড. শামীম হোসেন, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফটিক প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস