জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
মাদারীপুরের শিবচরের ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
রোরবার দুপুরে শিবচর উপজেলার দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার মৃত করিম শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানকান্দি এলাকায় রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। রেললাইন পার হয়ে ছাগলের জন্য ঘাস আনতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
প্রতিনিধি/ এজে