images

সারাদেশ

মোহনগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৩ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন- মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকার আব্দুল বারেকের ছেলে মো. হিমেল মিয়া (৩৩) ও টেংগাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৯)। 

পুলিশ জানায়, নজরুলের বিরুদ্ধে মাদকের ১০টি মামলা ও হিমেলের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে টেংগাপাড়া এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নজরুলের বিরুদ্ধে ১০টি মাদকের মামলা রয়েছে। আর হিমেলের বিরুদ্ধে দুইটি মাদকের মামলা রয়েছে। 

প্রতিনিধি/ এজে