জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চাটমোহরের পৌর বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি চাটমোহর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুরচর খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুন: ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু
এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর বাসস্ট্যান্ডে সমবেত হন। এ মিছিলে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। পরে ৫টার দিকে কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।
হাসান জাফির তুহিন বলেন, আমি কৃষকদের কেন্দ্রীয় সভাপতি, ফলে কেন্দ্রীয় নেতা হিসেবে দেশ নায়ক তারেক রহমান আমাকে পাবনা-৩ আসনে মনোনয়ন দিয়েছে। আমি পাবনারই সন্তান, ফলে বহিরাগত হওয়ার প্রশ্নই আসে না। যারা বিএনপিকে ভালোবাসে, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসে, তারা আমার পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছে। আজকে সাধারণ মানুষের এই ঢল তার প্রমাণ।
আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’
গণমিছিলে পাবনা-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, কৃষক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমাসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ