images

সারাদেশ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির 

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে পড়ে আলাউদ্দিন শেখ (২৬) নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন। 

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাড়িয়া বারুইডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজমিস্ত্রি আলাউদ্দীন শেখ উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাংগা গ্রামের হালিম শেখের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।  

আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রি আলাউদ্দীন শেখ একই গ্রামে মো. শের আলীর বাড়িতে রাজমিস্ত্রি হিসেবে একটি ভবন নির্মাণ করছিলেন। তিনি বৃহস্পতিবার ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই কারণে ছাদে ভাইব্রেট মেশিন ও অন্যান্য কাজের জন্য বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। এ সময় ছাদের পাশ থেকে যাওয়া পল্লী বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনের সঙ্গে আলাউদ্দীনের হাতে থাকা তারের এক প্রান্তের স্পর্শ লাগে। এতে মুহূর্তেই বৈদ্যুতিক শক লেগে বিকট শব্দে আগুন ধরে যায় এবং রাজমিস্ত্রি আলাউদ্দীন শেখ ছিটকে ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।

আরও পড়ুন: চলন্ত অ্যাম্বুলেন্স ঢুকে পড়লো দোকানে, নিহত ১

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ