images

সারাদেশ

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম

গাজীপুরে মফিজুল ইসলাম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মহানগরের শিমুলতলী চত্বর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: বীরগ‌ঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

মফিজুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানার শাহাডুবি এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিমুলতলী এলাকায় বাসা ভাড়া থেকে দিনমজুরের কাজ করতো মফিজুল ইসলাম। রাতে চাল চত্বর এলাকায় এটিআই গেটের পাশে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। 

আরও পড়ুন: চলন্ত অ্যাম্বুলেন্স ঢুকে পড়লো দোকানে, নিহত ১

এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মফিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। এ ব্যাপারে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ