Dhaka Mail Logo

সারাদেশ

বিগত সময়ে জুলুমতন্ত্র কায়েম ছিল: শিবির সভাপতি

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম

বিগত সময়ে জুলুমতন্ত্র কায়েম ছিল, আপনাদের মাধ্যমে আগামী দিনে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি আরও বলেন, আপনারা যারা ছাত্র তাদেরকে সময় নষ্ট না করে বেশি বেশি পড়তে হবে।

বুধবার (২৯ অক্টোবর) ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে সরকারি কেসি কলেজ শাখা শিবিরের আয়োজনে এক নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

thumbnail_Jhenidha_shibir_presdient_photo

শিবির সভাপতি বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় জুলম তন্ত্র কায়েম ছিল। আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে। অনেকের চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। যেমন, কালিগঞ্জের শহীদ সোহানের চোখ তুলে নিয়ে তাকে হত্যা করা হয়। গত জুলাই অভ্যুত্থানে শিশু-নারী এমনকি বৃদ্ধরাও নির্মম নির্যাতন, হত্যা থেকে রেহাই পায়নি। আমরা বেশি বেশি পড়াশুনা করব। পুরো বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করার নেতৃত্ব দেব। পুরো পৃথিবীতে বিশ্ব মানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করব।

আরও পড়ুন

টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মাসুদ সাঈদী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা শহর শাখার শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামাতের আমির আলি আজম, মো. আবু বকর, কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইমসহ অন্যরা।

এসময় কেসি কলেজের তিনশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস