Dhaka Mail Logo

সারাদেশ

আশুগঞ্জে দুধের গাড়িতে মিলল ২৬ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি দুধের ফ্রিজিং গাড়ি থেকে ২৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাঘমারা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাঘমারা গ্রামের একটি বালুর মাঠের সামনে একটি দুধের ফ্রিজিং গাড়িতে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন

চাঁদপুরে চেকপোস্টে মাদকসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ

এসময় কৌশলে লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় গাড়ি থেকে।

ওসি আরও জানান, গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ ঘটনায় গাড়ির চালক জাকিরকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস