images

সারাদেশ

গাজীপুরে ঝুট গুদামে আগুন

জেলা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম

গাজীপুরের শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, আজ ভোররাতে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় কামাল সরকারের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের এক ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ঝুট গুদাম মালিক কামাল সরকার জানান, আগুনে গুদামে রাখা প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের ঝুট পুড়ে গেছে।

প্রতিনিধি/টিবি