জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশালে তার জন্ম।
সবার কাছে তার পরিচিতি ছিল হক সাহেব নামে। এ কে ফজলুল হক ছেলেবেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী।
আরও পড়ুন: সাদাপাথর গেলেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত দল
ইংরেজি, গণিত, আইনসহ নানান বিষয়ে নেন শিক্ষা। তিনি কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও সুনাম অর্জন করেন।
এই মহান নেতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনাসভা, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে। শেরেবাংলা ফাউন্ডেশন বরিশালের চাখারে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
আরও পড়ুন: বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ
ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ।
প্রতিনিধি/ এমইউ