উপজেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
মিরসরাইয়ে সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে বারইয়ারহাট কলেজ গেট এলাকার আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে কালো রঙের ট্রাউজার এবং গায়ে ফুলহাতা চেক শার্ট রয়েছে। ট্রেনে কাটা পড়ে যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, শনিবার রাতে বারইয়ারহাট কলেজ গেট এলাকার আপ লাইনে সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। তবে স্থানীয়রা বলছেন যুবকটি আত্মহত্যা করেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
প্রসঙ্গত: এর আগে শনিবার দুপুরের উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকার ডাউন লেনে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক খতিজা বেগম নামে এক নারী মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/টিবি