জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
![]()
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে ইউরো লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় দুইজন নিহত ও আহত হন অন্তত ১৫ জন।
![]()
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসের মধ্যে আরো কেউ হতাহত রয়েছে কিনা এখনো তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল হোসেন জানান, এখন বাসটিতে তল্লাশি চালানো হচ্ছে।
প্রতিনিধি/টিবি