images

সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, দুই জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম

পটুয়াখালীর দুমকিতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের আ. সোবাহান হাং (৫৫) ও আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫২)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাইয়ুম (১৪) নামে এক কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৮ জেলে আটক, নৌ পুলিশসহ আহত ৪

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পায়রা নদীর আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকায় ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ তাদের আটক করা হয়। এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দুমকি থানার (ওসি) মো. জাকির হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস