নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনার দিঘালিয়া থেকে পিস্তল, ম্যাগজিনসহ রিপন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাশেখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইএসপিআর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসী রিপনকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ১টি ৭.৬ মিমি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ১টি ম্যাগজিনসহ ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
এছাড়াও, সংবাদ বিবৃতিতে আরও জানানো হয়,আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র এবং সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে নৌবাহিনীর এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
একেএস/এআর