জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৫, ০৮:০১ এএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়াসিম উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ওয়াসিমের চাচা মো. জহিরুল ইসলাম জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর পর গোয়ালঘর থেকে বের হওয়ার সময় ওয়াসিম বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বলেন, ওয়াসিমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/টিবি