Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

মেহেরপুরের গাংনী উপজেলায় চরগোয়াল গ্রাম কামরুজ্জামান লিপুর বাড়ির সামনের নারকেল গাছের নিচ থেকে দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বোমা সদৃশ বস্তু দুইটি উদ্ধার করা হয়। 

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান লিপু চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের মুদি দোকানদার ও একই গ্রামের রহিতুল্লাহ মন্ডলের ছেলে।

গাংনী থানা ওসি বানী ইসরাইল জানান, উপজেলার চরগোয়াল গ্রামের মুদি দোকানদার কামরুজ্জামান লিপুর বাড়ির সামনে এক সাদা পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা সদৃশ বস্তু পড়ে আছে— এমন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর বোমা সদৃশ বস্তু দুইটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা বোমা সদৃশ বস্তুগুলো রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

ওই ঘটনায় কামরুজ্জামান লিপু ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি