images

সারাদেশ

সেতুর নিচে মিলল ষাটোর্ধ্ব বৃদ্ধের লাশ

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে সেতুর নিচ থেকে আব্দুল কদ্দুছ মিয়া (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে একটি সেতুর নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আব্দুল কুদ্দুছ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির কাছে নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল কুদ্দুছ উপজেলার হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

আরও পড়ুন

বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জহর জানান, আব্দুল কুদ্দুছ শ্বাসকষ্ট রোগ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি ছিলেন। পরবর্তীতে  হাসপাতালে গিয়ে তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন। আজ সকালবেলা বাড়ির পাশে হরিপুর সেতুর নিচে তার লাশ পাওয়া গেছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন আব্দুল কুদ্দুছ। গতকাল সন্ধ্যায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। বাড়ির পাশে থাকা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছেন। ধারণা করা হচ্ছে - শ্বাসকষ্ট নিয়ে নদী পার হতে গিয়ে হয়ে হয়ত ডুবে গিয়েছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস