images

সারাদেশ

বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে বাঁশবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি বাঁশ বাগানের ভেতরে মরদেহটি দেখতে পান। তার ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

ভোলায় বজ্রপাত ও সাপের কামড়ে ২ জনের মৃত্যু

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর এবং তিনি মুসলিম। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির গাট থেকে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস