images

সারাদেশ

চাঁদপুরে ৬০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

চাঁদপুরে কোস্টগার্ডের পৃথক অভিযানে জব্দ করা ৬০ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ইচলি এলাকায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলাম।

1000236601

তিনি বলেন, চলতি বছরের ৩০ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা ৩টি মামলা দায়ের করে হস্তান্তর করা হয় এবং নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়।

আরও পড়ুন

পেটের মধ্যে দুই হাজার ইয়াবা নিয়ে পাচারকালে যুবক আটক

এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আহসান হাবীবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস