Dhaka Mail Logo

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্মগুরু আটক

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৩ পিএম

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে খুলনার ডুমুরিয়ায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৭ আগস্ট) আশ্রম থেকে তাকে আটক করা হয়। সে জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।

আরও পড়ুন: রিকশাওয়ালা স্বামীকে আটকে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, কদমতলা গ্রামের এক শিশুকে (১৫ বছর বয়সী মেয়ে) ধর্ষণচেষ্টার ঘটনায় জিয়েলতলা গ্রামের নারায়ন চন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। 

পুলিশ জানায়, গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন। সেখানে রাত ৩টার দিকে গোঁসাই শিশুটির সঙ্গে অনৈতিক কাজের জন্য জবরদস্তি করেন। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য গোঁসাই মেয়েটিকে ভয়-ভীতি দেখান।

আরও পড়ুন: উলিপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

মেয়েটির বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে ঘটনার তিন দিন পর মেয়ে সবকিছু খুলে বলে। পরে আজ বুধবার থানায় মামলা দায়ের করেন।

খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতার নারায়ন চন্দ্র রায় একটি আশ্রমের ধর্মগুরু এবং ভিকটিমের পরিবারের পূর্বপরিচিত। তিনি এলাকায় বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। ভিকটিমের চাচি অসুস্থ থাকায় গত ১৬ জুলাই রাতে নারায়ন চন্দ্র রায় ভিকটিমের অসুস্থ চাচিকে দেখতে যান। এর প্রেক্ষিতে ভিকটিমের পরিবার ঘরোয়াভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হওয়ায় ভিকটিম উক্ত বসতঘরের মাঝের রুমের ফ্লোরে ঘুমিয়ে পড়ে। ভিকটিম ফ্লোরে ঘুমিয়ে পড়ায় এবং রাত অনেক হওয়ায় তাকে রুমে রেখে সবাই যার যার রুমে চলে যায় । তখন নারায়ন চন্দ্র রায় ওই ঘরের খাটের ওপর ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে ওই রাতের মধ্যবর্তী সময়ে নারায়ন চন্দ্র রায় সুযোগ বুঝে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু ভিকটিমের ঘুম ভেঙ্গে যাওয়ায় সে চেষ্টা ব্যর্থ হয়।

প্রতিনিধি/ এমইউ