images

সারাদেশ

২০টি মোবাইল ও ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকদের কাছে দিল পুলিশ

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম

পিরোজপুরে হারানো মোবাইল ও হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ও ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pirojpur-26.08.2025

এদের মধ্যে পিরোজপুর সদর থানায় ৩টি, ইন্দুরকানি থানায় ৫টি, মঠবাড়িয়া থানায় ৩টি, নাজিরপুর থানায় ৬টি এবং ভান্ডারিয়া থানায় ৩টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে হ্যাক হওয়া পাঁচটি ফেসবুক আইডি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, অতি অল্প সময়ের মধ্যে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরি অনুযায়ী ২০টি মোবাইল ফোন ও ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের জেলা পুলিশের এরকম উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস