Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

জাকসুতে ৭৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২১ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মোট ২৫টি পদে ২৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পদগুলোর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২৯৯ জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অবস্থিত জাকসুর নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম।

তিনি জানান, হল সংসদ নির্বাচনের জন্য ২১টি হলে সর্বমোট ৫১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

হলভিত্তিক মনোনয়ন জমাদানকারীদের সংখ্যা নিচে দেওয়া হলো:

  • আল বেরুনি হল: ১৮ জন;
  • আ ফ ম কামালউদ্দিন হল: ২২ জন;
  • মীর মশাররফ হোসেন হল: ৩০ জন;
  • নবাব ফয়জুন্নেসা হল: ৬ জন;
  • শহীদ সালাম-বরকত হল: ২২ জন;
  • মওলানা ভাসানী হল: ২৭ জন;
  • জাহানারা ইমাম হল: ১৬ জন;
  • প্রীতিলতা হল: ১৩ জন;
  • বেগম খালেদা জিয়া হল: ১১ জন;
  • ১০ নং ছাত্র হল: ৩০ জন;
  • শহীদ রফিক-জব্বার হল: ২১ জন;
  • সুফিয়া কামাল হল: ১০ জন;
  • ১৩ নং ছাত্রী হল: ৬ জন;
  • ১৫ নং ছাত্রী হল: ১৭ জন;
  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ২২ জন;
  • রোকেয়া হল: ১৭ জন;
  • ফজিলাতুন্নেছা হল: ১৫ জন;
  • বীর প্রতীক তারামন বিবি হল: ১৭ জন;
  • ২১ নং ছাত্র হল: ৩৮ জন;
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ৬০ জন;
  • শহীদ তাজউদ্দীন আহমেদ হল: ৪৯ জন।

জাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় ছিল ১৭ ও ১৮ আগস্ট। তবে ১৭ আগস্ট রাতে নির্বাচন কমিশন সময় দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ফলে আজ ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

প্রতিনিধি/একেবি