Dhaka Mail Logo

সারাদেশ

শায়েস্তাগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৫, ০৭:৫৭ এএম

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। ট্রাস্টের  সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পল্লব হোম দাস।

ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জালাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওছার শোকরানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক মাওলানা আব্দুস শহীদ, ডা. শামছুর রহমানসহ প্রমুখ।  

প্রতিনিধি/ এজে