Dhaka Mail Logo

সারাদেশ

দীর্ঘ ১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলদিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি

০৯ আগস্ট ২০২৫, ১১:২৯ এএম

দীর্ঘ ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলদিয়া নৌপথ দিয়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে অস্থায়ী ১ নম্বর ফেরি ঘাটের পাশে কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

তিনি বলেন, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া লঞ্চ ঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সে কারণে ২ নম্বর ফেরি ঘাট দিয়ে লঞ্চ চলাচল করছিল। গতকাল নদীর স্রোতের কারণে সেই ঘাটটির নিচের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেজন্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাময়িক লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে রাতের মধ্যেই আমরা পুণরায় ১ নম্বর ফেরি ঘাটের পাশে কড়ইতলা এলাকায় অস্থায়ী আরেকটি ঘাট তৈরি করি। এরপর আজ সকাল সাড়ে ৭টা থেকে নতুন ঘাট দিয়ে লঞ্চ চলাচল শুরু হয়। 

তিনি আরও জানান, আমাদের ৩৩টি লঞ্চ রয়েছে। তার মধ্য ২০টি লঞ্চ চলাচল করছে এই ঘাট দিয়ে। 

প্রতিনিধি/টিবি