Dhaka Mail Logo

সারাদেশ

ভাইয়ের হাতে প্রাণ গেল বোনের

জেলা প্রতিনিধি

২৩ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম

যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।

অভিযুক্ত ভাইয়ের নাম খোকন। তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি