images

সারাদেশ

মোরেলগঞ্জে অপহরণের ঘটনায় গ্রেফতার ৪ জনকে আদালতে সোপর্দ

জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদারকে (৪৬) অপহরণের ঘটনায় গ্রেফতার ৪ জনকে সোমবার (১৪ জুলাই) সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। এর আগে অপহরণের হাত থেকে বেঁচে যাওয়া জিয়াউর রহমানের ভাগনে জুয়েল আকন বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান

মামলায় ৯ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছে ৫-৬ জন। মামলায় প্রধান আসামি বটিয়াঘাটা থানার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫), ২ নম্বর আসামি মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমান (৪২), বটিয়াঘাটার তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০) ও গাড়ির চালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকনকে (৫৫) গ্রেফতার ও অপহরণে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেনের ৪ সহযোগী আটক

উল্লেখ্য, রোববার (১৩ জুলাই) বেলা ৭টার দিকে আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জিয়াউর রহমান আমতলী বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় একটি গাড়িতে ও ৪-৫টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন লোক তাকে ধরে মারধর করে চোখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।

এসময় জিয়াউর রহমানের স্ত্রী ময়না বেগম ও স্থানীয়রা ৯৯৯ নম্বরে জানালে মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরি আটকে দিয়ে সেই গাড়িসহ অপহরণকারী চক্রের ৪ জনকে গ্রেফতার করে এবং অপহৃত জিয়াউর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, জিয়াউর রহমানকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মূল আসামিসহ ৪ জনকে গ্রেফতার ও অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস