Dhaka Mail Logo

সারাদেশ

বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

জেলা প্রতিনিধি

১০ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম

এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী এই ফলাফল ঘোষণা করেন। গত বছরের তুলনায় এবারে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

শিক্ষা বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার মোট ৮৪ হাজার ৭০২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। মোট পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। এই শিক্ষার্থীরা ১ হাজার ৪৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

তথ্য অনুযায়ী, পাসের হারে বিভাগে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ।

প্রতিনিধি/একেবি