Dhaka Mail Logo

সারাদেশ

জামালপুরে নির্বাচন অফিসে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৫, ০৪:০৩ পিএম

জামালপুর জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার (২৩ জুন) দুপুরে জেলা অফিসে এ অভিযানের নেতৃত্ব দেন দুদক জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।

এ সময় তার সাথে উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম ও মো. আতিউর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, মিলেছে টাকা লেনদেনের প্রমাণ

প্রথমে সকাল ১০টা থেকে সেবাগ্রহীতার ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে তারা। পরে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে দুদক।

thumbnail_1000179632

দুদক জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান- ভোটার কার্ডের বিভিন্ন কাজে হয়রানিসহ বেশ কয়েকটি অভিযোগ পায় দুদক। সরেজমিনে এসে এসব অভিযোগ তদন্ত করে প্রতিবেদন কমিশনে প্রেরণ করা হবে বলে জানিয়েছে তিনি।

প্রতিনিধি/এসএস