জেলা প্রতিনিধি
০১ মে ২০২৫, ০৬:৪৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার( ১ মে) সকালে উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আকাশ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর উত্তর গ্রামের আনোয়ার হোসেন ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চার্জ থেকে অটোরিকশা খুলতে যায় আকাশ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আকাশ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত বলেন, ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
প্রতিনিধি/ এজে