জেলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম
দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিছিলটি ইবরাহীম খাঁ সরকারি কলেজ থেকে বের হয়ে পৌর শহরের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সেখানে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এসময় বক্তব্য দেন- শিক্ষার্থী সুবর্ণা, ফাহাদ ইসলাম, আব্দুল হামিদ, মাইদুল মণ্ডল, গৌতম কুমার দাশ প্রমুখসহ আরও অনেকেই। এতে বক্তারা দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ও ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে জোর দাবি জানান তারা।
প্রতিনিধি/এসএস