Dhaka Mail Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলাম শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে আঞ্চলিক ভাষা

এছাড়া পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

আরও পড়ুন: জয়পুরহাটে বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এর আগে রাত সাড়ে ১১টা থেকে ফুলের ডালা, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকে শহীদ মিনার চত্বরে।

প্রতিনিধি/ এমইউ