Dhaka Mail Logo

সারাদেশ

সুনামগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ এএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহসভাপতি ও সিলেট মহানগর যুবলীগের সদস্য জাহিরকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ র‍্যাব-৯ এর একটি দল জগন্নাথপুরের পাটলী চক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেফতার জাহির সুনামগঞ্জ জেলার লোহারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলা রয়েছে।

র‍্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জাহিরকে সিলেটের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টিবি