Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

শিক্ষার্থীদের কষ্ট লাঘবে বশেমুরবিপ্রবি প্রশাসনের সাঁকো নির্মাণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চর পাথালিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য প্রক্টর অফিসের উদ্যোগে ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় লেক পাড় থেকে খালের ওপর সাঁকো নির্মাণ করা হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সাঁকো নির্মাণ শুরু করা হয়। 

চর পাথালিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান সমস্যা ছিল খাল পার হওয়া। যেখানে বর্ষা মৌসুমে খাল পার হতে বেগ পোহাতে হতো। শিক্ষার্থীরা তাদের এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। শিক্ষার্থীদের দাবির অংশ হিসেবে প্রশাসনের এই উদ্যোগ।

আরও পড়ুন

মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

সাঁকো নির্মাণ করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবানন্দ কুমার পাল বলেন, চরপাথালিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে একটি মানসম্মত সাঁকো নির্মাণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ছিল। আগে একটি দায়সারা বাঁশের সাঁকো নির্মাণ করলেও ওই সাঁকো দিয়ে যাওয়া বিপজ্জনক ছিল। তবে সিমেন্টের সেতু করলে আরও ভালো হতো। আশা করি এরপর সিমেন্টের সেতু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটি একটি ভালো উদ্যোগ ছিল।

thumbnail_Screenshot_2025-02-02-16-13-55-00_a23b203fd3aafc6dcb84e438dda678b6

বশেমুরবিপ্রবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, কিছু দিন আগে কয়েকজন শিক্ষার্থী চর পাথালিয়া যাওয়ার সাঁকো পুনর্নির্মাণ পর জন্য দাবি জানান। শিক্ষার্থীদের বক্তব্য শুনে আমি এবং উপাচার্য স্যারসহ কয়েকজন পুরাতন সাঁকো দেখতে যায়। উপাচার্য স্যার পুরাতন সাঁকো দেখে নতুন করে সাঁকো নির্মাণের জন্য নির্দেশনা দেন। স্যারের নির্দেশনায় আমরা সাঁকো নির্মাণের কাজ শুরু করি।

তিনি আরও বলেন, নিরাপত্তার অংশ হিসেবে সাঁকোর কাছে আমরা একজন গার্ড দিব। যেন কেউ মোটরসাইকেল সাঁকোর ওপরে না উঠে এবং বহিরাগতরা অবাধে প্রবেশ করতে না পারে।

প্রতিনিধি/এসএস