Dhaka Mail Logo

সারাদেশ

খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে মস্তিষ্ক বিকৃত সালাম সরদার (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের তার মরদেহ উদ্ধার করা হয়। মরদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান।

thumbnail_1738388822001

আরও পড়ুন

দুই স্ত্রীকে নি‌য়ে অশা‌ন্তির জেরে যুবকের আত্মহত্যা

নিহত সালাম সরদার উপজেলার গুয়াতলা গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।

thumbnail_1738388821959

 নিহত সালাম সরদারের বোনের মেয়ে তাসলিমা বেগম তার মামা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহটি খাল থেকে তোলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস