Dhaka Mail Logo

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১ এএম

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

 শুক্রবার (৩১ জানুয়ারি) ঘন কুয়াশার কারণে দিবাগত রাত ১২টা থেকে সেখানে ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিসি।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ৮টার পর থেকে নদীতে হালকা কুয়াশা পড়তে শুরু করে।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে নৌপথের চ্যানেলের বিকনবাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ওই রাত ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকল ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী বেশকিছু গাড়ি আটকা পড়ে আছে।

তিনি আরও বলেন, কুয়াশার তীব্রতা কমে গেলে নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

প্রতিনিধি/ এজে