Dhaka Mail Logo

সারাদেশ

নদীর তীরে পাওয়া গেল কাটা পা, তদন্ত চলছে

জেলা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

খুলনা মহানগরীর ৬ নম্বর ঘাটের মামুর মাজারের সামনে ভৈরব নদীর তীর থেকে এক ব্যক্তির ডান পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বস্তাবন্দী অবস্থায় পাটি ফেলে দু’জন ব্যক্তি দ্রুত এলাকা ত্যাগ করেন।

আরও পড়ুন: যশোরে গুলিবিদ্ধ হানিফের মৃত্যু 

প্রত্যক্ষদর্শী নয়ন ও বাবুর বরাত দিয়ে গোয়েন্দা সংস্থার এক সদস্য জানান, উক্ত স্থানে অজ্ঞাতনামা দুই ব্যক্তি নৌ পুলিশ ফাঁড়ির সামনে থেকে রিকশায় করে ঘাটে যায়। গিয়ে সাদা প্লাস্টিকের বস্তাটি মুখ বন্ধ অবস্থায় ফেলে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা।

বস্তাটি ফেলার সময় প্রত্যক্ষদর্শীরা ওই দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে চিল্লাপাল্লা করতে থাকেন। 

আরও পড়ুন: রডমিস্ত্রিকে গলা কেটে হত্যা, বাড়ির পাশে মিলল মরদেহ 

পরে স্থানীয়রা এগিয়ে এসে বস্তাটি খুলে ‘পা’ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কোনো এক ব্যক্তির ডান পা হাঁটুর নীচ থেকে কাটা অবস্থায় পাওয়ার পর পুলিশ এটি নিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা যায়, কোনো দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে।

প্রতিনিধি/ এমইউ