images

সারাদেশ

মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৫, ০২:০২ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলায় মান্নান মোল্লা নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ওই লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

নিহত মান্নান ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের টুপি পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। মান্নান পেশায় একজন মোটরসাইকেল চালক এবং রাইড শেয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 

বৃহস্পতিবার সকালে মৎস্য ভবন এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ডিবির অভিযানকালে দিনমজুরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল মোল্লা রাইড শেয়ারিং করেন। তিনি বিভিন্ন সময় মাগুরা জেলা শহর থেকে গ্রামের বিভিন্ন স্থানে যাত্রীদের পৌঁছে দিতেন। গতকাল রাতেও তিনি যাত্রীদের বিভিন্ন গ্রামে পৌঁছে দেওয়ার কাজ করতে বেরিয়েছিলেন। তবে তিনি আর রাতে বাড়িতে ফিরে আসেননি। ভোরে স্থানীয়রা টুপি পাড়া মৎস্য ভবন খালপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইদ্রিস আলী জানান, টুপি পাড়া খালপাড়া এলাকায় মান্নান মোল্লা নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/ এমইউ