images

সারাদেশ

নন্দীগ্রামে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি 

জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের হামলায় মালামাল খোয়া যাওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

স্থানীয় শিমলা গ্রামের বাসিন্দা আসাদ জানান, ১০-১৫ জনের ডাকাতদল সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয়। এরপর ওই সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।

গ্রামের লোকজন খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক থেকে কাটা গাছ অপসারণ করলে যানবাহন চলাচল শুরু হয়।

আরও পড়ুন: বালু লুটের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গ্রাম থেকে ডাকাতদল এখানে আসে বলে জানা গেছে। ডাকাতদলকে শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।

প্রতিনিধি/ এমইউ