Dhaka Mail Logo

সারাদেশ

নাজিরপুরে বিএনপির নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে শেখ মাঠিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মিনাকে তার দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ, বিএনপির নেতা মাসুম মিনাকে নিয়ে দেশে দৈনিক বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পরে জোর করে জমি দখল, চাঁদাবাজি, মারামারি, অমানবিক নির্যাতন, জোরপূর্বক জমির ফসল কেটে নেওয়া ও খাসজমি দখলের অভিযোগ এনে সংবাদ প্রকাশ করলে নাজিরপুর উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেন।

প্রতিনিধি/ এজে