Dhaka Mail Logo

সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

জেলা প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ এএম

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু সাঈদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম-কালামৃধা আঞ্চলিক সড়কের চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিবপুরা গ্রামের আব্বাস শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি রাস্তা পারাপারের সময় কালামৃধা থেকে মালিগ্রামগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গার ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/ এমইউ