images

সারাদেশ

যে হোটেলে খাবার খেতে লাগেনা টাকা পয়সা

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম

উৎসবমুখর মুখর পরিবেশে বাবুর্চির হাতে চলছে কয়েকশ মানুষের জন্য বিরিয়ানি রান্না। ডেকোরেটর থেকে আনা হয়েছে চেয়ার টেবিল। অতিথিদের আপ্যায়নের জন্য প্রস্তুত হচ্ছে আয়োজকরা।

এমন আয়োজন কোনো বিয়ে বাড়ি বা সামাজিক অনুষ্ঠানের জন্য নয়। এটি ‘ভালো কাজের হোটেল’ এর জন্য। যেখানে খাবার খেতে লাগবে না কোনো টাকা পয়সা। শুধু দিনের একটি ভালো কাজের কথা বললেই মিলবে দুপুরের খাবার।

rajbari_2

এমনই এক ভিন্নধর্মী বিনা পয়সার হোটেলের আয়োজন করেছে রাজবাড়ি জেলা শহরের কয়েকজন তরুণ যুবক।

ভালো কাজের বিনা পয়সার এই খাবার হোটেল বর্তমানে প্রতি মাসে দুইবার রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন ফুল তলায় আয়োজন করা হচ্ছে।

rajbari_1

দাওয়াতের অতিথিদের মত সম্মানের সঙ্গে খাবার খেতে পেরে আনন্দিত হয়েছেন সমাজের অবহেলিতো অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, দিনমজুর, ছিন্নমূল মানুষেরা।

rajbari_4

রিকশা চালক রফিকুল ইসলাম বলেন, ‘ভালো কাজের হোটেল’ এ আমরা আসি। ভালো একটা কাজের কথা বলি। দুপুরের খাবার পানি বিনামূল্যে খেতে পাই। আমরা অনেক খুশি।

rajbari_5

ভ্যান চালক কুরবান মোল্লা বলেন, দুপুর বেলায় একটা হোটেলে খাবার তরকারি খেতে গেলে কমপক্ষে ১০০ টাকা লাগে। আর এই ভালো কাজের হোটেলে বিনা পয়সায় পেট ভরে খেতে পারি। অনেক উপকার হয় আমাদের।

রেল স্টেশনের ভিক্ষুক পারভীন বেগম, রেল স্টেশনেই বসবাস করি। বাড়ি ঘর কিছু নাই। যে যা দেয় খাই। ছেলেরা অসহায় মানুষদের খাবার দেয়। অনেক ভালো কাজ করে।

প্রতিবন্ধী রাসেল শেখ বলেন, একজনের কাছে শুনে এখানে খেতে এসেছি। আজকে বিরিয়ানি খেতে দিয়েছে। অনেক মজা করে পেট ভরে খেয়েছি।

rajbari_3

আয়োজকদের প্রধান সমন্বয়কারী মনিরুল হক সাগর বলেন, আমরা গত কয়েক বছর ধরে মানবতার সেবায় কাজ করছি। তারই ধারাবাহিতকায় একটি ভালো কাজের বিনিময়ে এই ‘ভালো কাজের হোটেল’ শুরু করেছি। আমাদের সাথে তরুণ প্রজন্ম, কয়েকজন ব্যবসায়ী, সংবাদকর্মী আছেন। সকলে মিলে এই খরচ বহন করছি। সমাজের বিত্তবান মানুষের প্রতি আমাদের আহ্বান সবাই নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

প্রতিনিধি/ এজে