images

সারাদেশ

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় স্ত্রী লাখি বেগমকে ছুরিঘাতে হত্যার পর স্বামী মোস্তফা মিয়া (৪৫) আত্মহত্যা চেষ্টা করার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ সোমবার (১৩ জানুয়ারি) সকালে শাহারপাড় এলাকায় স্ত্রীর মরদেহ উদ্ধার ও স্বামীকে আটক করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সন্তানকে ঘুম পাড়িয়ে ফাঁস নিলেন মা

জানা যায়, পারিবারিক কলহ ও পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে ধারাল ছুরি দিয়ে বাম হাতের রগ ও গলা কেটে হত্যা করে এবং নিজে নিজের পেটে ধারাল ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে মতলব থানা পুলিশ তাকে আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।

IMG-20250113-WA0001

মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বামী মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশা চালক। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে।

প্রতিনিধি/এসএস