images

সারাদেশ

লাকড়ি বোঝাই ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতা নিহত

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম

লক্ষ্মীপুরে লাকড়ি বোঝাই দ্রুত গতির ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চটপটি বিক্রেতার নাম মো. মিরাজ হোসেন (২০)। তিনি উপজেলার চরফলকনের কৃষক মো. আজাদ হোসেনের ছেলে।

কমলনগর থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

thumbnail_Screenshot_20250113_122155_Editor_Lite

ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আটক ট্রাক্টরটি জব্দ ও নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখে।

আরও পড়ুন

মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি মর্গে পাঠানো হয়নি।

thumbnail_Screenshot_20250113_115639_WhatsApp

নিহত মিরাজের মামি ইয়াসমিন আক্তার জানান, মেঘনার ভাঙনে মিরাজের পৈতৃক ভিটা হারিয়ে যাওয়ার পর থেকে চরলরেন্স এলাকায় মামা-মামির সঙ্গে বসবাস করছে তারা। তার মামা অনেক দিন থেকে চটপটির ব্যাবসা করছেন। মিরাজ এখানে বসবাসের পর থেকে মামার ব্যবসায় সহযোগিতা করে আসছে। প্রতিদিনের মতো এদিনও সে চটপটির টুরকি নিয়ে বাসা থেকে বের হয়ে করইতলা বাজারের অদূরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে বসে বিক্রি করছিল। এসময় ইটভাটার একটি লাকড়ি বোঝাই দ্রুতগামী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মিরাজকে চাপা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছান মোস্তফা স্বপন মুঠোফোনে সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস